• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে তারেক রহমান: বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, কাটছে গ্যাস সংকট হরমুজ প্রণালি খুলতে যুদ্ধবিরতি ও সম্পদ মুক্তির শর্ত ইরানের মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, ভবন গুঁড়িয়ে লুট কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্যকারী ৩৮৮ কর্মক্ষেত্র বন্ধ রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম আটক ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি

জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৭১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আব্দুল লতিফ গাজী এবং আছিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল সারে ৫ টার দিকে উপজেলার
টিয়াখালী ইউনিয়নের আঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলী যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহমেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাবেক ভিপি  জিয়াউর রহমান জিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ইয়ামীন গাজী, উপজেলা কৃষক লীগ সভাপতি এ্যাড.আনোয়ারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক আবদুস সালাম বিশ্বাস, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ড.হািববুর রহমান, শিক্ষিকা ডেইজি সুলতানা, স্থানীয় আওয়ামলীলীগ নেতা চাঁন গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ