• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কমলনগরে শশুর বাড়িতে এসে বিষ খেয়ে জামাইয়ের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৩৯ পঠিত
আপডেট: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষ্মীপুরের প্রতিনিধি।।

লক্ষীপুর কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন ০৫নং ওয়ার্ড মাওলানা পাড়া মাহবুব মুন্সী বাড়িতে এসে গতকাল সোমবার রাতে ঘরের বাহিরে থাকা টয়লেটের মধ্যে বিষ পান করে আত্মহত্যা করেছে আরিফ হোসেন(২৮) নামে এক জামাই।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আরিফ হোসেন উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড এর বাসিন্দা চৌধুরির বড় ছেলে । গত দুই বছর পুর্বে চর ফলকন ইউনিয়নের মাহবুব মুন্সী বাড়িতে বিয়ে করে । বিয়ের পর থেকেই আরিফ কোন কাজকর্ম না করে সারা দিন শুয়ে-বসে শশুর বাড়িতে অবস্থান করাটাকে কোনো মতেই মেনে নিতে না পারায় সংসারে অশান্তি লেগেই থাকতো। আরিফ হোসেনের নিকট কিছু দিন পুর্বে মেয়ে পক্ষ থেকে তালাক নামা পাঠালে অবশেষে শশুর বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করে আরিফ হোসেন ।

স্থানীয়রা জানায়,গতকাল ০৫ (সেপ্টেম্বর ) সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে আরিফ হোসেন (২৮) বিষ খেলে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করে । প্রাথমিক চিকিৎসা শেষে আরিফের অবস্থা আশঙ্কা জনক দেখে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয় । সেখানের দায়িত্ত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, হাসপাতাল থেকে আসার পর কোন অভিযোগ না পাওয়ায় চর জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন এর মতামতের ভিত্তিতে ছেলের পিতার নিকট লাশ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ