• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় ৮ম শ্রেণী শির্ক্ষাথীসহ আহত-২,আটক-১জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৭৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় শফিকুল ইসলাম আদর নামের ৮ম শ্রেণীর এক ছাত্রের মাথা ইট দিয়ে থেতলে দিয়েছে তার প্রতিবেশী।

বুধবার (৬ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের পাহল্লান বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটেছে। এসময় তার মা নুরুন্নাহার
বেগম (৪৫) কে মারধর করে আহত করা হয়। স্থানীয়রা তাদের মারাত্মক জখম ও গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করা হয়।
আহত ও তাদের স্বজনদের নিকট থেকে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী স্বপন পাহলান ও তার লোকজন প্রথমে ওই ছাত্রের মা নুরুন্নাহার বেগমকে মারধর করে। পরে তার ছেলে শফিকুল ইসলামকে বাড়ি থেকে স্বপন পাহলানের বাড়িতে তুলে নিয়ে মারধর করেন। এসময় তার মাথা ইট দিয়ে থেতলে মারাত্মক জখম ও গুরুত্বর আহত করা হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বপন পাহলানকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ