• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কলাপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ৩০৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের মদন মোহন আখড়া মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। র‌্যলীটির নেতৃত্ব দেন
মন্দির কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ আখড়া মন্দীর হয়ে ফের মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় জগন্নাথ আখড়া মন্দির কমিটির সভাপতি কমল কৃষ্ণ সাহা গোসাঁই, সাধারণ
সম্পাদক দেবদাস মুখার্জি, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক কমলেন্দু হাওলাদার, সদস্য সচিব সুখ রঞ্জন তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকু, মদন মোহন সেবাশ্রমের যুব কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দাস সহ উপজেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে দ্বাপরযুগে কংসের কারাগারে দেবকির গর্ভে বাসুদেব নন্দন ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহন করেন। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল বলেই প্রতিবছর এই সময় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ