• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

নওগাঁর বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়া গরু জবাই করায় একজনকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ আসাদুজ্জামান ভুট্টু।। / ২৪১ পঠিত
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি।।

স্বাস্থ্য সনদ ছাড়া গরু জবাই করায় নওগাঁর বদলগাছীতে এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিক্রির জন্য নিয়ে আসা ২২ কেজি মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্ত কসাইয়ের নাম মাজেদুল ইসলাম। সে সদর ইউপির কাদিবাড়ী গ্রামের বাসিন্দা এবং বদলগাছী হাটে নিয়মিত গরুর মাংস বিক্রি করে।

জানা যায়, শুক্রবার ভোরে মাজেদুল ইসলাম তার নিজ বাড়িতে একটি গরু জবাই করে। গরুটির প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত স্বাস্থ্য সনদ ছিল না। মাংসের বায়না থাকায় অধিকাংশ মাংস বাড়ি থেকেই সরবরাহ করে। অবশিষ্ট মাংস বিক্রির জন্য উপজেলার কলেজ মোড়ে নিয়ে আসে। স্বাস্থ্য সনদ ছাড়াই অসুস্থ গরুর মাংস বিক্রির খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বিপিএএ। তিনি তাৎক্ষণিক মাংস বিক্রি বন্ধ করে দিয়ে তা জব্দ করেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বিপিএএ জানান, পশু জবাই করার ২৪ ঘণ্টা পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য সনদ নেওয়ার বিধান রয়েছে। কসাই মাজেদুল ইসলাম স্বাস্থ্য পরীক্ষা না করেই রোগাক্রান্ত গরু গোপনে জবাই করে বিক্রি করছিল। ফলে তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন- ২০২১ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ২২ কেজি মাংস জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোসা. আতিয়া খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ