• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের ল্যান্ডসাইড নিরাপত্তার বিস্তারিত বিবরণ চাইল কর্তৃপক্ষ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি

পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ, দুইদিন ধরে খাবার খাচ্ছেনা দুধের শিশুটি/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ২২৫ পঠিত
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে ১০ মাস বয়সী দুধের শিশু সন্তানকে রেখে। মীম আক্তার নামের এক গৃহবধু মহিন চৌধুরী নামের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে। আজ দুই দিন ধরে শিশুটির কান্না কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না এবং খাবারও খাওয়ানো যাচ্ছে না। শনিবার দুপুরে সাংবাদিক দের কাছে এমনি অভিযোগ করেন ওই গৃহবধূর স্বামী রাসেল মুন্সি।

তিনি জানান,২০১৭ সালে ঢাকায় থাকা অবস্থায় পারিবারিকভাবে ফরিদপুর জেলার ইন্তেজখার ডাংঙি গ্রামের রফিক বিশ্বাসের মেয়ে মীমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের হক মুন্সীর ছেলে রাসেল মুন্সির সাথে। বিয়ের পর ভালোই কাটছিল তাদের সংসার।১০ মাস আগে তাদের ঘরে জন্ম নেয় ছেলে সন্তান ইমাম হাসানের। সন্তানের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে দৈনিক ২শত টাকা সঞ্চয় করে ৫০ হাজার টাকা জমিয়েছিলেন তিনি।১০ সেপ্টেম্বর সেই টাকা দিয়ে গরু কেনার কথা ছিল তার। কিন্তু গত৭ সেপ্টেম্বর বিকেলে আমার মা অন্য বাড়িতে তালিমে গিয়েছিল আর আমি কাঠ মিস্ত্রি কাজ করতে বাহিরে ছিলাম। আমার ছোট বোন আয়শামনি (১১)ও আমার সন্তানকে একটি ফার্মেসীতে বসিয়ে রেখে টাকা ও কানের দূল ও ছেলের হাতের আংটি নিয়ে পালিয়ে যায়। এর আগে আমতলী একে স্কুল সংলগ্ন মহিন চৌধুরী নামের একটি ছেলের সাথে আমার স্ত্রী ইমুতে কথা বলতো।আমি নিষেধ করার পর তারা হয়তো গোপনে কথা বলতো। আমার ধারণা ওই মহিন চৌধুরীর সাথে আমার স্ত্রী পালিয়েছে।আজ দুই দিন ধরে শিশুটির কান্না কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না এবং খাবারও খাওয়ানো যাচ্ছে না।এ ঘটনায় তালতলী থানায় শনিবার একটি সাধারণ ডাইরি করেছেন রাসেল মুন্সি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম খান বলেন,ওই গৃহবধূর স্বামী রাসেল মুন্সী তালতলী থানায় একটি সাধারণ ডাইরি করেছেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ