• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ আসাদুজ্জামান ভুট্টু।। / ২৩৩ পঠিত
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । এ সময় গাঁজা বহনকারী মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বদলগাছী থানাধীন চাঁদপুর গ্রামের মৃত অসিমুদ্দীনের ছেলে মো. আব্দুল হামিদ(৫১) এবং নওগাঁ সদর থানার পাইকপাড়া গ্রামের মৃত আলীম চৌধুরীর ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নিহার চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১ টার দিকে সদর ইউনিয়নের মহিলা কলেজের উত্তর পার্শ্বের পিন্ডিরা গ্রামের মামুন এর ধানক্ষেতের পাশের রাস্তায় একটি মোটরসাইকেলে বহনকারী ২২ কেজি গাঁজাসহ দুই আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এস আই নিহার চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মহিলা কলেজের পাশে মাদকদ্রব্য নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ওসি সাহেবের সাথে পরামর্শ করে তাৎক্ষণিক সেখানে বিশেষ অভিযান পরিচালনা করি। রাত আনুমানিক ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ২২ কেজি গাঁজাসহ দুই আসামীকে গ্রেফতার করি এবং গাঁজা বহনকারী মোটরসাইকেলটি জব্দ করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ