• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট পার্লামেন্টের সম্পৃক্ততা বাড়াতে হবে : স্পিকার/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৩৩ পঠিত
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

১০ সেপ্টেম্বর ২০২৩ () : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় সংসদ, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, সংসদ সদস্য ও দক্ষিণ এশিয়ায় ক্লাইমেট পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ক্লাইমেট পার্লামেন্টের বিভিন্ন সামিটে জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে।
ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডাঃ মুকুল শর্মাসহ ইউএসএইড দক্ষিণ এশিয়ার প্রতিনিধিবৃন্দ আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় সংসদ, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, সংসদ সদস্য ও ক্লাইমেট পার্লামেন্টের ভূমিকাসহ দক্ষিণ এশিয়ায় ক্লাইমেট পার্লামেন্টের কাজের ধরন নিয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সদ্যসমাপ্ত ‘রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩’ এর ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্লাইমেট পার্লামেন্টের বিভিন্ন সামিটে জাতীয় সংসদ  সদস্যদের সম্পৃক্ততা বাড়াতে হবে। রিজিওনাল ক্লাইমেট সামিটে যেসকল ধারনা ও মডেল উপস্থাপিত ও আলোচিত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।  দেশ ও সীমানার উর্ধ্বে উঠে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে সামিটে আলোচিত বিভিন্ন মডেল প্রয়োগ করা যেতে পারে।
স্পিকার এসময় রিজিওনাল ক্লাইমেট সামিটে গৃহীত সকল সিদ্ধান্তের অনুলিপি  জাতীয় সংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্রেরণের  অনুরোধ করেন। তিনি বলেন, সরকার কর্তৃক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত কর্মসূচিগুলো সম্পর্কে হালনাগাদ তথ্য ক্লাইমেট  পার্লামেন্টকে জানতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই সমাধান খুঁজে বের করতে হলে ক্লাইমেট পার্লামেন্টকে জাতীয় সংসদ সদস্য, সংসদীয় স্থায়ী কমিটি, মন্ত্রণালয়সহ বিভিন্ন ধরনের স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।
ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডাঃ মুকুল শর্মা বলেন,  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই সমাধান খুঁজতে ক্লাইমেট পার্লামেন্ট কাজ করে যাচ্ছে। এসময় তিনি জাতীয় সংসদের স্পিকারের তত্ত্বাবধানে সংসদ সদস্যগণের অংশগ্রহণে বৃহৎ পরিসরে ক্লাইমেট সামিট সংঘটিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ক্লাইমেট পার্লামেন্টের পলিসি ডিরেক্টর ডাঃ সুমেধা বসু, ইউএসএআইডি দক্ষিণ এশিয়ার জ্বালানি বিশেষজ্ঞ মোনালি হাজরা এবং রিসার্চ ট্রায়াংগেল ইন্সটিটিউটের প্রধান রাকেশ গোয়েলসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ