• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

তালতলীতে ডেঙ্গু প্রতিরোধে যুব রেড ক্রিসেন্ট’র পরিচ্ছন্নতা অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ২২১ পঠিত
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু। এরই মধ্যে এ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতাল সহ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অর্ধশতাধিকের বেশি। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে উপজেলা যুব রেডক্রিসেন্ট।

সোমবার (১১সেপ্টম্বর ) বিকেলে তালতলী বাজারের
একটি র‌্যালি বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করেন সংগঠনটির সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, উপজেলা যুবলীগের আহব্বায়ক মারুফ রায়হান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা
সহ দলনেতা লিমন গাজী,নাঈম হোসেন, নাদিয়া সুলতানা, মোঃ নাজমুল, মোঃ রেদোয়ান, মোঃ রাকিব সহ যুব সদস্যরা ছিলেন

এ বিষয়ে উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বলেন শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের এ কাজে উৎসাহিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, আমাদের একার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি। আর এই কাজটিই করে যাচ্ছে যুব রেডক্রিসেন্ট আমরা তাদের স্বাগত জানাই। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূল মাইকিং করছে বিডি ক্লিন, ও তালতালী থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ