• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের ল্যান্ডসাইড নিরাপত্তার বিস্তারিত বিবরণ চাইল কর্তৃপক্ষ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি

নোয়াখালীতে বিদ্যুতের তারে পেঁচানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২০ পঠিত
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বিদ্যুতের তারে পেঁচানো এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াকে (৩৮) থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত মো.কুদ্দুস(৫১) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রামের চকোইয়াদের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে পুলিশ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চকোইয়াদের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি স্ত্রী সহ ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর রাত সোয়া ২টার দিকে কুদ্দুস তার শয়ন কক্ষে শরীরে বিদ্যুতের তার পেঁচিয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদ্যদের শৌরচিৎকারে একালাবাসী বিষয়টি জানতে পারে। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভিকটিমের সাথে কিছুদিন ধরে স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিস মাহমুদ বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহবধূকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটক না তার কাছে আমরা জানতে চাচ্ছি কি হয়েছে। ঘরের ভিতরের ঘটনা এর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। কথা বলতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ