• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে মৃত্যু এক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৬৩ পঠিত
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে নিচে চাপা পড়ে বিধান মজুমদা (৩০) নামে এক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এসময় আহত হয় টমটমে থাকা আরেক আরোহী মো.হাফিজুল (২৩)। তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার দুপরের দিকে উপজেলার লোন্দা বাজার থেকে ধানখালী কলেজ বাজারগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত বিধান উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া
গ্রামের বুদ্ধি মজুমদারের ছেলে।সে পৌর শহরের কনফেশনারী ব্যবসায়ি সেলিম বেকারিতে কর্মরত ছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিধান কলাপাড়া পৌর শহর থেকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর রুচির মালামাল ডেলিভারি দেওয়ার জন্য টমটমযোগে ধানখালী কলেজ বাজার এলাকয় রওনা দেয়। পথিমধ্যে রাস্তায় টমটমের সামনের চাকা ঘুরে উল্টে নিচে চাপা পড়ে মাথা থেতলে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার সাথে থাকা মো.হাফিজুল মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ