• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কলাপাড়ায় শান্তি মাতার ২০৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রেলী/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩৮ পঠিত
আপডেট: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সহধর্মিনী জগৎ জননী দেবী শান্তি মাতার ২০৪ তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলা ৭ ই আশ্বিন উপজেলার মহিপুরের মনোহরপুরের সার্বজনীন শ্রী শ্রী হরি গুরু প্রফুল্ল চাঁদ বকুল মাতা শেবাশ্রম এ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩ টায় একটি রেলী বের করাহয়। রেলীটি মন্দীর প্রাঙ্গণ হতে শুরু করে ঢাকা কুয়াকাটা মহাসড়ক ধরে শেখজামাল সেতু হয়ে প্রায় পাচঁ কিলোমিটার পথ অতিক্রম করে। এতে নারী পুরুষ ও শিশু মিলে প্রায় দুই শতাধিক ভক্তরা অংশগ্রহণ করে।  এরপর বিকেল ৫ টায় মঙ্গল ঘট স্থাপন,৫:৩০ মি প্রদীপ প্রজ্বলন ও ডঙ্কা কাশিতে হরিনাম কির্তন, সন্ধ্যা ৭ টায় হরিলীলামৃত পাঠ,রাত ৮ টায় উদ্বোধনী সংগীত, রাত ৯ টায় ছোটদের প্রতিযোগিতা মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান,১০ টায় ধর্মীয় আলোচনা সভা,১০:৩০ মি: দক্ষিণ বঙ্গের স্বনামধন্য কবিয়াল উজ্জ্বল সরকার ও মিল্টন সরকারের যৌথ প্রযোজনায় রাত ব্যাপী পরিবেশিত হবে কবিগান। তাই সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে মন্দীর পরিচালনা কমিটি। রাতে উপস্থিত সকল ভক্তদের জন্য
প্রসাদের ব্যাবস্থা রয়েছে।
উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের পুজনীয় হরিচাঁদ ঠাকুরের সহধর্মিণী জগৎজননী দেবী শান্তি মাতা ২০৪ বছর আগে গোপালগঞ্জের জিকাবাড়িতে জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ