• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় ওয়াশ উদ্যোক্তাদের সাথে কাউন্সিলর ও সাংবাদিকদের সমন্বয় সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ওয়াশ উদ্যোক্তাদের সাথে কলাপাড়া পৌরসভা কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কলাপাড়া ওয়াস সমবায় সমিতি এর উদ্যোগে কলাপাড়া পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া পৌরসভার মেয়র জনাব বিপুল চন্দ্র হাওলাদার। তিনি এ প্রকল্পের মাধ্যমে
কলাপাড়া পৌরসভায় বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও পরিচ্ছন্ন জীবন যাপনে উদ্ধুদ্ধ হয়েছে বলে মনে করেন। হোপ ফর দি পুওরেস্ট এর পক্ষ থেকে বিস্তারিত ফলাফল উপস্থাপন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর (বরগুনা ও কলাপাড়া) মো.শরিফুল ইসলাম খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, উম্মে তামীমা বিথী, আব্দুল লতিফ খালাসী, মনোয়ারা বেগম, কলাপাড়া পৌরসভার সচিব ও কাব্যলাল চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্যানিটেশন উদ্যোক্তা ও ওয়াস সমবায় সমিতির সভাপতি আবুল বাশার, কলাপাড়া ওয়াস কঞ্জুমার গ্রুপ এর সভাপতি মরিয়ম বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো.নাহিদুল হক, মো. ওমর ফারুক, আশা এনজিও’র কলাপাড়া শাখার রিজিওনাল ম্যানেজার মো: ইউনুছ আলী ও ব্রাঞ্চ ম্যানেজার মো: ফারুখ হোসেন প্রমুখ। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মার্কেট ডেভেলপমেন্ট অফিসার-হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মোঃ জান্নাতুল নাঈম।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ