• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কক্সবাজারে বনভুমি দখল ঠেকাতে গিয়ে ২৮ বনকর্মী আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু উপজেলার  রাজারকুল ইউনিয়নে বনভূমি জবরদখল ঠেকাতে গিয়ে আহত হয়েছেন ২৮জন বনকর্মী।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে দারিয়ারদীঘি বিটের খুনিয়াপালং কম্বনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে রাজারকুল সদর বিট কর্মকর্তা জহিরুল আলমের অবস্থা আশংকাজনক। তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয় নি।
বিষয়টি নিশ্চিত করছেন কক্সবাজার সদর রেঞ্জ কমকর্তা সমীর রঞ্জন সাহা।তার দেওয়া তথ্য মতে, স্থানীয় ২০ জন লোককে ঘর নির্মাণের জন্য এককালীন ৭০ হাজার টাকা করে  প্রদান করে একটি এনজিও সংস্হা। ওই টাকায় বনভূমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা চালায় তারা অবৈধ ঘর নির্মাণের খবরে সহকারী বন সংরক্ষক আনিসুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা বাধা দেয়।এ সময় ৩/৪শজবরদখলকারী লাঠিয়াল বাহিনী বনকর্মীদের আক্রমণ করে। এতে ২৮জন বনকর্মী আহত হয়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।৩জন মারাত্মকভাবে আহত হওয়ায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সমীর রঞ্জন সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ