• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কক্সবাজার সাগর থেকে নিখুঁজ জেলের লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫৫ পঠিত
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা উপকূল থেকে মোহাম্মদ এরফান (২৮) নামের নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।আজ শনিবার ৩০ সেপ্টেম্বর উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ার কাটাসংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় ওই জেলের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এক জেলে তাঁর লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন।
এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নোঙর করা একটি মাছ ধরার নৌকা থেকে লাফ দিয়ে কুলে ওঠার সময় ওই জেলে সাগরে তলিয়ে যান। মোহাম্মদ এরফান কুতুবদিয়া উপজেলার লেমশিয়াখালী ইউনিয়নের মোহাম্মদ ইসমাইলের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, সাত দিন আগে একটি নৌকা মোহাম্মদ এরফানসহ ১০ জন জেলে নিয়ে একটি  নৌকা সাগরে মাছ ধরতে যান। নৌকাটি গতকাল রাত ১০টার দিকে উপকূলে ফিরে এসে উত্তর ধুরুং ইউনিয়নের ফিল্লারপাড়ার পশ্চিমে নোঙর করে। পরে মাছ ধরার নৌকায় অবস্থানরত জেলেদের কুলে তোলার জন্য  আরেকটি একটি ছোট নৌকা আসে। কিন্তু ছোট নৌকায় না উঠে মোহাম্মদ এরফান সাগরে লাফ দেয়,  এ সময় স্রোতের টানে তিনি তলিয়ে যান।
স্থানীয় উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনছুর রাব্বি  এ প্রতিবেদককে  বলেন, মাছ ধরা নৌকা থেকে লাফ দিয়ে এরফান সাগরে স্রোতের টানে তলিয়ে যান। পরে ২০ থেকে ৩০টি নৌকা নিয়ে সাগরে তল্লাশি চালিয়েও ওই জেলের খোঁজ পায়নি। আজ সকাল ৬টার দিকে মিয়ার কাটার পশ্চিম সাগরে এক জেলে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন।
জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, লাশটি হাসপাতালে আছে। চিকিৎসকের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ