• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ফেরার পথে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২১৬ পঠিত
আপডেট: সোমবার, ২ অক্টোবর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

পটুয়াখালীর দুমকিতে ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ফেরার পথে মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন (৩৫), মো. রুবেল (৩০) নামে তিনজনকে ৪ লাখ ১৭ হাজার টাকা সহ ডিবির পোশাক ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।

রোববার (১লা অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃত খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেমের ছেলে, রিপন পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেনের ছেলে এবং রুবেল জেলার মির্জাগঞ্জের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ৬ জনের ডাকাত দল একটি প্রাইভেটকার নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ধরা খায় তারা। পরে তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

দুমকি থানার ওসি মোঃ আব্দুল হান্নান সাংবাদিকদের জানিয়েছেন, তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করত। এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ