• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

তালতলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ২৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি।। 

সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার উতসাহ প্রদান করার লক্ষ্যে তৃতীয়বারের মতো তালতলীতে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। ৬ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পায়রা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রেজবিউল কবির জোমাদ্দার। উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে অরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো: আলমগীর মিয়া,মো: রাজ্জাক হাওলাদার, মো: ইবরাহীম শিকদার পনু,মো: ফারুক খান।
পুলিশ, ইউপি সচিব, ইউপি সদস্য ও সাংবাদিক বৃন্দ।
এ সময় বক্তারা বলেন আমাদের জীবন যাত্রার মান উন্নয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনে গুরুত্ব অনেক। নির্ভুল জন্ম নিবন্ধন ও নির্ভুল মৃত্যু নিবন্ধন আমাদের বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে রেহাই দিবে। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন ভুল হলে শিক্ষাঙ্গন থেকে শুরু করে সম্পত্তি ভোগ দখলেও বিড়ম্বনার শিকার হতে হয়। তাই আমারা সবাই জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতন হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ