• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নওগাঁর বদলগাছীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২৪২ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

মোঃআসাদুজ্জামান ভুট্টু, বদলগাছি (প্রতিনিধি )নওগাঁ।।

জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রাজিব আহম্মেদ এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য পেশ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান,বদলগাছী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দিন এফ এফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম,বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীনুর ইসলাম স্বপন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু,বদলগাছী উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়িকা মমতাজ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, আইনী জটিলা এড়াতে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে ও মৃত্যু হওয়ার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ