• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বেনাপোল দিয়ে ভারতে গেলো আরও ৭২ হাজার কেজি ইলিশ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৬৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আরও ৭২ মেট্রিক টন (৭২০০০ কেজি) ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে এই স্থলবন্দর দিয়ে নয় দফায় মোট ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। এ বছর দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার বেনাপোল স্থলবন্দরের পরিচালক আবদুল জলিল এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিক টন ১০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিক টন ১০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর বুধবার ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর শনিবার ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ৩ অক্টোবর মঙ্গলবার ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, ৪ অক্টোবর ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি এবং ৫ অক্টোবর ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কোলকাতায়। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। গত নয় দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করবে ৭৯টি প্রতিষ্ঠান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ