• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় কৃষকলীগ সভাপতির সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। 

লালমোহন (ভোলা) প্রতিনিধি।। / ২২১ পঠিত
আপডেট: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি ও লালমোহন বাজার আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছ বকসীকে হত্যা চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার বিষয়টি তুলে ধরেন মো. মোখলেছ বকসী। এসময় তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর বাদ মাগরিব লালমোহন পৌরশহরের ১১নং ওয়ার্ডের নিজ বাসা থেকে বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এসময় বাসার অদূরে রাস্তার উপর একদল সন্ত্রাসী পেছন থেকে তার মাথায় আঘাত করে। এসময় হামলকারী কয়েকজন কে চিনতে পারলেও মাথায় আঘাতের ফলে জ্ঞান হারান তিনি।
মোখলেছ বকসী আরো বলেন, দীর্ঘ দুই সপ্তাহের চিকিৎসা শেষে বাড়ি ফিরে উদ্ধারকারীদের মাধ্যমে জানতে পারেন, হামলাকারীরা আমাকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মাঝখানে শুইয়ে রেখে আমারই ব্যবহৃত ছাতা দিয়ে মাথা ঢেকে রেখেছিল। যাতে করে ব্যস্ত সড়কের যানবাহনের চাপায় পিষ্ট হয়ে হামলার ঘটনাটি সকলের কাছে দুর্ঘটনা বলে মনে হয়। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল হত্যা নিশ্চিত করা, কারণ তারা আমার কাছ থেকে ব্যবহৃত মোবাইল কিংবা সাথে থাকা টাকাপয়সা কিছুই নেয়নি।
তিনি বলেন, আমার রাজনৈতিক, ব্যবসায়ীক কিংবা জমিজমা সংক্রান্ত বিষয়ে অনেকের সাথে মতবিরোধ থাকতে পারে। তবে কেন এ হত্যাচেষ্টা করা হয়েছে, তা জানা নেই।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ন্যায় বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করেন মো. মোখলেছ বকসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ