• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে এক নারী সহ ৩ ব্যক্তির কারাদন্ড/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর সুধারাম উপজেলায় ইয়াবা সেবনের দায়ে এক নারীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একশত টাকা অর্থদন্ড করা হয়।

দন্ডপ্রাপ্ত ফারহানা খানম টুপুর (৩০) নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকার বাসিন্দা।

বুধবার (১১ অক্টোবর) বিকেলের দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ-বিন-আখন্দ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় টুপুর নামে এক নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ওই নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন । অর্থদণ্ড অনাদায় আরো দুই দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । যাহার ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর ৩৮/২০২৩।

অপরদিকে, গাঁজা সেবনের দায়ে জেলার সোনাইমুড়ী উপজেলা তিন ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার উপজেলার বারগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শাহিন মিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বারগাঁও ইউনিয়নের রশিদ মিয়ার নতুর বাড়ির মৃত কবির উদ্দিনের ছেলে বাবুল মিয়াকে (৪৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদান্ড ও ২শত টাকা অর্থদন্ড প্রদান করে। একই ইউনিয়নের মিলন মিয়ার ছেলে রমযান আলী রুবেলকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ দুইশত টাকা অর্থদন্ড করা হয়। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে মো.মানিককে (৪০) ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ