• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

নোয়াখালীর চাটখিলে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৬ পঠিত
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিলে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কয়েক হাজার তৌহিদী জনতা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সানে সাহেবা খতিব কাউন্সিল ও তাওহীদ জনতার উদ্যোগ্যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আন্তঃজেলা সড়কে (ঢাকা-রামগঞ্জ) এসে মিছিলটি শেষ হয়েছে।

উপজেলা শানে সাহাবা খতীব কাউন্সিল ও সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাটখিল কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওঃ হাফেজ মাওলানা সাদেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউন্সিলের উপদেষ্টা মাসুম বিল্লাহ, রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মহি উদ্দিন হাছান, চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল হক মাসুদ, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক স্বপন পাটোয়ারী, সিএন্ডবি রাস্তায় মসজিদের খতিব কাউন্সিলের সহ-সভাপতি মাওলানা মাহবুব করিম, সহ-সভাপতি মাওঃ রাকিব উদ্দিন প্রমূখ।
বিক্ষোভ মিছিল শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা আবুল কালাম।
বক্তারা বলেন দখলদার ইসরায়েলিদের কর্তৃক ফিলিস্তিনে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল বিশ্বনেতাদের এক হয়ে কাজ করার অনুরোধ জানান। এসময় ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে সরকারের উদ্যোগেরও প্রশংসা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ