• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স জাতিসংঘে তারেক রহমান: বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, কাটছে গ্যাস সংকট হরমুজ প্রণালি খুলতে যুদ্ধবিরতি ও সম্পদ মুক্তির শর্ত ইরানের

নোয়াখালীতে অপহরণের ৪দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার-৩জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৩৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।

নোয়াখালীর কবিরহাটে এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন সকালের দিকে উপজেলার পূর্ব লামছি গ্রামের মজিদের হাট থেকে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি গ্রামের আবদুল হালিমের ছেলে মো.সুজন মিয়া (২৯) উত্তর পূর্ব লামছি আবুল হাসেমরে ছেলে মো.ফারুক (২২) ও দেলোয়ার হোসেনের ছেলে মো.ইব্রাহীম (৩০)।
পুলিশ জানায়,গত রোববার ২২ অক্টোবর দুপুর ৩টার দিকে উপজেলার লেদু কোম্পানীর হাট থেকে অজ্ঞাত আসামিরা সিএনজি যোগে কিশারীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দী সহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ