• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৪৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে ২টি এলজি ও ২০ রাউন্ড কার্তুজসহ যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামি ইউছুফ ভূঁইয়া ওরফে ছোটো ইউছুফকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা’ অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৭টি মামলা রয়েছে।

গ্রেফতার ইউছুফ কাশিপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।

পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান’ ইউছুফ বশিকপুরের যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি এলজি ও ২০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

তিনি আরও জানান জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার করবেন। পরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর ছিদ্দিক’ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন-জেলা পুলিশের বিশেষ শাখার প্রধান (ডিআইওয়ান) এ কে এম আজিজুর রহমান মিয়া ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ