• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পুলিশ আমিরুল হত্যার মুল আসামি গলাচিপায় গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২১৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

গত ২৮শে অক্টোবর-২০২৩ ইং বিএনপির ডাকা মহা সমাবেশে ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যার মুল আসামি আপন আহম্মেদ (৪৫) কে পটুয়াখালী জেলার গলাচিপার কলাগাছিয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে শনাক্ত করা আপন আহম্মেদ ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যার মুল আসামি। তিনি ঢাকা কেরানীগঞ্জ থানার শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে।

আপন আহম্মেদ গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ ও গলাচিপা থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার (১লা নভেম্বর) দিবাগত গভীর রাতে কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, নাশকতা,ও হত্যার দায়ে মামলা করেন ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল জানান, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে মাধ্যম বিস্তারিত জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ