• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

লালমোহন পৌরসভা ১১নং ওয়ার্ডে যুব মহিলা লীগের উঠান বৈঠক/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২৮৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহন পৌরসভা যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১১নং ওয়ার্ডের আলীমদ্দিন দালাল বাড়িতে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন পৌর যুব মহিলা লীগের সভাপতি পারভীন বেগম, সাধারণ সম্পাদক ইয়াসমিন বেগম ও সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম। বক্তারা বলেন, ভোলা-৩ আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। সুখেদুখে পাশে থেকে সকলের খোঁজখবর নিয়েছেন। ইনশাআল্লাহ তিনি আবারো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আপনারা সবাই শাওন ভাইয়ের নৌকা মার্কার কর্মী হিসেবে কাজ করবেন এবং ভোট দিবেন। এসময় উপস্থিত সকল মহিলা মিছিলে সোচ্চার হয়ে এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন ভাইয়ের প্রতি তাদের সমর্থন জানান। এসময় উপস্থিত সকলে আরো জানান, ১১নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ফরিদ উদ্দিনের নেতৃত্বে আমরা সবাই মাননীয় এমপি মহোদয়ের জন্য কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ