• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

৩ নভেম্বর দেশের ইতিহাসে কলঙ্কময় দিন: মেয়র আতিক/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা / ২৬৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বেদনা ও কলঙ্কময় একটি দিন। চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী এই জেল হত্যা দিবস। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জেল হত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ এবং শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। এ সময় ডিএনসিসি মেয়র ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে আতিকুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই চার নেতাকে সুরক্ষিত স্থানে (কারাগার) আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মেয়র বলেন, জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি দাবি জানাচ্ছি যাদের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সেই খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম ও ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ