• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মধ্যপাড়ায় ১ মাসে দেড় লাখ মে.টন পাথর উৎপাদন/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা / ২৪৪ পঠিত
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে পাথর উৎপাদন বেড়েই চলেছে। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির ব্যবস্থাপনায় গত অক্টোবর মাসে পাথর উৎপাদন হয়েছে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন। আর পাথর বিক্রি হয়েছে গত অক্টোবর মাসে মাত্র ৭৬ হাজার মেট্রিক টন। খনির ৯টি ইয়ার্ডে বিভিন্ন সাইজের পাথর মজুদ রয়েছে প্রায় ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন। প্রতিদিন পাথর উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে ৫ হাজার টন। দৈনিক পাথর বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার মেট্রিক টন বিক্রয় বিষয়ে জানান, খনির মহাব্যবস্থাপক (পিইপিএন্ডএম) ও কোম্পানি সচিব মোছাঃ ছালাতেয়ারা বেগম।
খনির একটি সুত্র জানিয়েছেন, খনিতে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) গত মে খনি থেকে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন করে পাথর উত্তোলন করে। জুন মাসে ১ লাখ ৩৯ হাজার মেট্রিক টন এবং জুলাই মাসে ১ লাখ ৩৫ হাজার পাথর উত্তোলন করা হয়। পাথর বিক্রিতে গতি আনতে পাথরের দাম কমানোর হয়েছে গত ২৬ অক্টোবর। তারা শূন্য থেকে ৫ মিলি ডাস্ট পাথর ১ হাজার ২৫০ টাকা, ৫ মিলি থেকে ২০ মিলি পাথর ৩ হাজার ১৫০ টাকা, ২০ মিলি থেকে ৪০ মিলি পাথর ৩ হাজার ৫শ’ ৫০ টাকা, ৪০ মিলি থেকে ৬০ মিলি পাথর ৩ হাজার ৮০০ টাকা, ৬০ মিলি থেকে ৮০ মিলি পাথর ২ হাজার ৮০০ টাকা এবং ২৫০ মি.মি. বোল্ডার পাথর ৩ হাজার ২শ টাকা প্রতি মেট্রিক টন দর নির্ধারণ করে বিক্রি করছে। প্রতি মেট্রিক টন ক্রাস্ড পাথরের লোডিং চার্জ ৬০ টাকা এবং বোল্ডার পাথরের লোডিং চার্জ ৮০ টাকা।
এ ব্যাপারে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান পাথর বিক্রিতে গতি আনতে পাথরের দাম কমানোর হয়েছে গত ২৬ অক্টোবর। আশা করা যাচ্ছে পাথর বিক্রি বাড়বে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ