• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কুয়াকাটায় অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেন, মেয়র আনোয়ার হাওলাদার/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা / ২৪৫ পঠিত
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মনির হাওলাদার

পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলে কুয়াকাটা পৌর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আনোয়ার হাওলাদার এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে দুই শতাধিক মহিলাসহ কুয়াকাটা পৌর সভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
শান্তি ও উন্নয়ন সমাবেশ কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র আনোয়ার হাওলাদার। সমাবেশে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, আওয়ামী লীগের সাবেক নেতা এমএ বারী আজাদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম হাওলাদার, ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোশারফ আকন প্রমূখ।
সমাবেশে বক্তারা বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়ন সমাবেশ সঞ্চালনা করেন শহিদুল ইসলাম দেওয়ান ৭নং ওয়ার্ডের কাউন্সিলর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ