• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাউফলে নির্মাণাধীন ভবন থেকে পরে রং মিস্ত্রীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২১৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসানের একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রবিউল খান (১৮) নামের এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ই নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের শাহী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রবিউল পৌর শহরের ৫ নং ওয়ার্ডের শান্ত গ্রামের রফিজ খানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিউল ওই নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করছিলেন। এ সময় ভবন সংলগ্ন বিদ্যুত সঞ্চালন লাইনের তারের সাথে রংয়ের রোলার লেগে স্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পরে যান তিনি। স্থানীয়রা দ্রুত রবিউলকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ