• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

কক্সবাজারে এবার ছাদখোলা বাসে ঘুরবে ভ্রমনপিপাসুরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৮ পঠিত
আপডেট: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
পর্যটন নগরী কক্সবাজারেই এবার ইউরোপ-আমেরিকার মতো ছাদখোলা বাসে ঘুরতে পারবেন ভ্রমণপিপাসুরা। যার জন্য দুটি ট্যুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ রোডে।মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে কক্সবাজারে। এই ট্যুরিস্ট বাস দুটি শনিবার (১১ নভেম্বর) উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী।তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তাই এবার দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করতে নতুন করে সংযোজন করা হয়েছে ট্যুরিস্ট বাসের। যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সৈকতের লাবনী পয়েন্টে দেখা যায়, লাল-সবুজ রঙের দুটি ছাদখোলা বাস জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রের সামনে এসে দাঁড়ায়। বাস দুটি গায়ে বিআরটিসি লেখা রয়েছে এবং একটি বাসে কক্সবাজারের আকর্ষণীয় পর্যটন স্পটগুলো স্টীকার লাগানোর পাশাপাশি ট্যুরিস্ট বাস লেখা রয়েছে। বাস দুটি দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যে অন্তত ১০ জনের বেশি ভদ্র লোক বাস থেকে নামে। তাদের গলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কার্ড ঝুলানো রয়েছে।
মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় কর
এব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কিছুই বলেননি। আর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে বলে জবাব দেয়।  নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, ছাদখোলা বাস দুটি এখন থেকে কক্সবাজার চলাচল করবে। যার জন্য এই বাসগুলো কক্সবাজারে আনা হয়েছে।
এব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে কক্সবাজার জেলা প্রশাসন দুটি ছাদখোলা বা ট্যুরিস্ট বাস লিজ নিয়েছে। এখন থেকে এই ট্যুরিস্ট বাসগুলো কক্সবাজারে চলাচল করবে। বাস দুটি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালনা করবে।
মো. ইয়ামিন হোসেন বলেন, দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রীজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেয়া হবে ব্রীজের অপরপ্রান্তে অবস্থান করা ট্যুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের পাটুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এরই মধ্যে দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট সেসব স্পটে বাস থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আরও বলেন, প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরণের সুযোগ-সুবিধা। আশা করি, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই ট্যুরিস্ট বাস বা ছাদখোলা বাস।তবে, ভাড়া কত বা কখন থেকে চালু হবে এটি প্রধানমন্ত্রী উদ্বোধনের পর এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ