• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে চার থানার ওসির রদবদল/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের জেলা পুলিশে বড় রদবদলের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ রদবদল করা হয়েছে। কিন্তু জেলা পুলিশের দাবি, নিয়মিত কার্যক্রমের অংশ এটি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ নভেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম সাক্ষরিত আদেশে পুলিশ লাইনে সংযুক্ত থাকা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ওসমান গণিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইমন কান্তি চৌধুরীকে জেলা গোয়েন্দা শাখায় বদলির আদেশ দেওয়া হয়েছে।
পরেরদিন এক আদেশে পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দারকে কক্সবাজার সদর সার্কেল অফিসের পরিদর্শক হিসেবে বদলী করেন। একইদিন অপর এক আদেশে কক্সবাজার সদর সার্কেল অফিসের পরিদর্শক মো. শামীম হোসেনকে উখিয়া থানার ওসি হিসেবে ও জেলা গোয়েন্দা শাখার ওসি আহমেদ নাছির উদ্দীন মোহাম্মদকে পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলী করেন পুলিশ সুপার। একইদিন আরেকটি আলাদা আদেশে পুলিশ লাইনে সংযুক্ত পরিদর্শক মোহাম্মদ ইলিয়াসকে পেকুয়া থানার ওসি, চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদকে জেলা গোয়েন্দা শাখার ওসি ও উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীকে চকরিয়া থানার ওসি হিসেবে বদলী করা হয়। এর একদিন পরে ১৫ নভেম্বর পুলিশ লাইনে কর্মরত পরিদর্শক মোহাম্মদ সোহরাব আল হোসাইনকে চকরিয়া সার্কেল অফিসে পরিদর্শক হিসেবে বদলী করা হয়।
এব্যাপারে কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য তিনদিনের মধ্যে নয় পরিদর্শককে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদ ও থানায় বদলী করা হয়। জেলার বাসিন্দাদের নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জেলা পুলিশকে ঢেলে সাজানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ