• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল/ দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের  মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান সোহেল। আওযামীলীগের মনোনয়ন বিক্রির ২য় দিন রবিবার সকালে আওয়ামীলগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তরুণ এ প্রার্থী।

মো. রাকিব হাসান সোহেল বলেন, আমি ও আমার পরিবার জন্মসূত্রে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর কার্যনির্বাহী সদস্য পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

আমার জীবনটা কেটেছে আওয়ামীলীগের রাজনীতির সাথে। বর্তমানে আমি ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার গ্রামের বাড়ী ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে। আমার বাবা বর্তমানে লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাবা চেয়ারম্যান এবং আমি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি থাকার সুবাধে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)বিশেষ ভাবে পরিচিত এবং এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছি। সেই চিন্তা থেকে ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছি। আমি ভোলা-৩ আসন থেকে আওয়ামীলগের মনোনয়ন চাইব। মনোনয়নের বিষয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নিব এবং শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার জন্য আজীবন কাজ করে যাব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ