• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

রামগতি ও কমলনগর -৪ আসনে মনোনয়ন পেলেন ফরীদুন্নাহার লাইলী ভাসছে আনন্দের জোয়ারে/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ১৮০ পঠিত
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।আজ ২৬ নভেম্বর রোজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় লক্ষীপুরের রামগতি ও কমলনগর -৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ফরীদুন্নাহার লাইলীর নাম ঘোষণা করা হয়। তার নাম ঘোষণার সাথে সাথেই আনন্দের জোয়ার বইতে শুরু করে নেতা কর্মী সহ সকল স্থানীয় মানুষের মাঝে

কমলনগর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো আনন্দ মিছিল বের করে উপজেলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এদিকে ফরীদুন্নাহার লাইলীর নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন কমলনগর উপজেলার আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন চেয়ারম্যান।

মনোনয়ন পেয়ে ফরীদুন্নাহার লাইলী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবারোও প্রমান করেছেন আমার উপর নেত্রীর আস্থা সবচেয়ে বেশি। কোন ষড়যন্ত্রই রামগতি ও কমলনগরের উন্নয়ন, অগ্রগতিকে থামাতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ