• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গা আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১১ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা  ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে উখিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন বলেন, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে। অনেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এলাকায়  ঢুকা ঠেকাতে আমরা বিশেষ অভিযান শুরু করেছি। বুধবার সন্ধ্যায় উখিয়ার বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা উখিয়ার ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের বলে জানা গেছে।
তিনি আরও বলেন, আটক রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন।কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের সন্ধানে, কেউ চিকিৎসা সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছেন বলে জানিয়েছেন আটক রোহিঙ্গারা ।
জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ