• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে বসতবাড়ি থেকে ২০ কেজি ওজনের শকুন উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৩৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে বসত-বাড়ি থেকে ২০ কেজি ওজনের একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করেছে টেকনাফ উপকূলীয় বন বিভাগ।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপের ডেইল পাড়া মো. আলমের বসত ঘর থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ খান।
তিনি বলেন, খবর পেয়ে সোমবার রাতে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের মো. আলমের বসত-বাড়ি থেকে ২০ কেজি ওজনের একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করা হয়। পরবর্তীতে শকুনটি রাতে বন বিভাগের অফিসে নিয়ে যাওয়া হয়।
এরপর মঙ্গলবার সকালে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে শকুনটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে শকুনটি অবমুক্ত করা হয়েছে।
শাহপরীরদ্বীপ ডেইল পাড়া মো. আলম বলেন, সোমবার সন্ধ্যার দিকে একটি শকুন উড়ে এসে বসত-বাড়ির ওঠানে পড়েন। তখন কতগুলো কাক সেটিকে নিয়ে টানাটানি করতে থাকেন। তখন আমি গিয়ে সেটি উদ্ধার করি। উদ্ধারের পর বন-বিভাগের সদস্যদের খবর দিলে তারা রাত ৯টার দিকে এসে শকুনটি নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ