• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২১০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি।।

সরকারের পদত্যাগ,তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের ১ দফা দাবীতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ১১তম দফার ৩৬ ঘন্টার অবরোধের প্রথম দিন ঝালকাঠিতে যুবদল বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। সকাল ৬.৩০ ঘটিকায় নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সালাউদ্দিন শাহিনের নেতৃত্ব বরিশাল – কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া এলাকায় বিক্ষোভ মিছিল হয়। জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্বে ঝালকাঠী – বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় দুপুর ১২ টার দিকে বিক্ষোভ মিছিল করে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধের চেষ্টা করে যুবদল নেতৃবৃন্দ। অবরোধের কর্মসুচীতে অংশ গ্রহণকারী নেতৃবৃন্দ নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল, নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবীসহ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং পুলিশী হয়রানী নির্যাতন বন্ধ চেয়ে নানা শ্লোগান দেয়। এদিকে ঝালকাঠিতে অবরোধে তেমন কোন প্রভাব দেখা যায়নি। আঞ্চলিক পর্যায়ে যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস ছাড়েনি। লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কম ছিল। জেলার সকল সড়ক এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যপক তৎপরতা দেখা গিয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ আনসার মোতায়েন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ