• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রথমবার তরল গ্যাস নিয়ে পায়রা বন্দরে এলো ‘বসুন্ধরা এলপিজি চাতকী’। চলছে খালাস কার্যক্রম/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩৮ পঠিত
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় প্রথমবারের মতো এলপিজি নিয়ে এসেছে মাদার ভেসেল। ৩৩০০ মেট্রিক টন তরল গ্যাস বহনকারী এই জাহাজটির নাম ‘বসুন্ধরা এলপিজি চাতকী’। মঙ্গলবার দুপুর থেকে বন্দরের ইনার অ্যাংকোরেজে জাহাজটি থেকে গ্যাস খালাস কার্যক্রম শুরু করা হয়। বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি সোমবার দুপুরে বন্দেরর ইনার অ্যাংকোরেজে এসে পৌঁছায়। পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌ-পথের গভীরতা ৫.৬ মিটার থাকায় ও স্বল্প সময়ে পণ্য পৌঁছানোর কারণে এই জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার জাহাটিতে থাকা গ্যাস খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে দুবাই থেকে আমদানিকৃত চট্রগ্রাম বন্দর আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস নিয়ে আসে এই জাহাজটি এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।
এমভি বসুন্ধরা এলপিজি চাতকী জাহাজের ক্যাপ্টেন ফরমান উল্লাহ আনসারী সাংবাদিকদের জানা,গত সোমবার জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসি। ইতোমধ্যে জাহাজের অর্ধেকের বেশি গ্যাস আনলোড করা হয়েছে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুর রহমান বলেন, পায়রা বন্দর হচ্ছে দেশের প্রথম গভীরতম বন্দর। এই বন্দরে ২০১৬ সাল থেকে চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত ২২৬৪ টি জাহাজ এসেছে। এ বন্দরটি আধুনিক ও স্মার্ট বন্দর হিসেবে দেশ ও বিদেশিদের কাছে পরিচিতি লাভ করেছে। বন্দরে জাহাজ আসার সংখ্যা বেড়েই চলছে।
পায়রা বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এলপিজি গ্যাস মাদার ভেসেল থেকে খালাস করে লাইটার জাহাজের মাধ্যমে নদীপথে ঢাকার গন্তব্যে নেয়া হচ্ছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে এলপিজি নিয়ে এসেছে। পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা ৫.৬ মিটার থাকায় যেকোন সময় যেকোন পণ্য লাইটারেজ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ