• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

লালমোহন (ভোলা) প্রতিনিধি।। / ২১৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি।।

ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে মোঃ আব্দুর রফ (৫২) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ সুত্রে জানাযায়, (১৫ ডিসেম্বর শুক্রবার) দুপুর ২ টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তাঁরাগঞ্জ কালু মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রফ মিয়া অভিযোগ করে বলেন, আমাদের দীর্ঘ ৫০ বছরের ভোগ দখলিয় জমি নিয়ে একই বাড়ির ইয়াসিন মোল্লার ছেলে রুবেল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকালে আমাদের ভোগ দখলিয় পুকুর থেকে আসি মাছ ধরে মসজিদে যাই, নামাজ শেষে বের হলে হঠৎ করে ইয়াসিন মোল্লার ছেলে রুবেল, নয়ন, বিল্লাল ও তাজল, নাদিম একত্রিত হয়ে আমার উপর অতর্কিতভাবে হামলা করে তখন আমি তাদের হাতে গুরুতরভাবে আহত হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করলে আমার পরিবার লালমোহন হাসপাতালে ভর্তি করেন। তবে ইয়াসিন মোল্লার ছেলে রুবেল গংরা পরিকল্পিতভাবে আমার উপর এ হামলাটি চালিয়েছে। আমি সুস্থ হলে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব এবং এমন ঘটনার সঠিক বিচারের দাবী করবো।

তিনি আরও বলেন, এর আগেও কয়েক বার জবরদস্তি করে আমার বাগানের গাছ কেটে নিয়ে গেছে এই রুবেল গংরা। পরে আমি লালমোহন থানায় এসে আইনের আশ্রয় নিলে তাদের সঙ্গে একাধিকবার সালিসি হলেও তারা কাগজ পত্র দেখাতে পারেনি এবং সালিসি ও তারা মানছেনা।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল গং এর কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তাকে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ