• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মন্জুর মিস্ত্রি র‍্যাবের হাতে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৩৬ পঠিত
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়ায় মাদক বিক্রির নগদ টাকা ও ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক  ল’ এন্ড মিডিয়া  পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটক মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি (৫০), উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।
র‌্যাব জানায়, উখিয়া পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল সর্দার বাড়ি এলাকায় মঞ্জুর আলমের বসত বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্য পাওয়াই র‌্যাব তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৫টা ১০ মিনিটে উক্ত স্থানে র‌্যাব মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। জনৈক মঞ্জুর আলমের বসত বাড়ির সামনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মঞ্জুর আলম কে আটক করা হয়। এসময় মঞ্জুর আলমের দেহ এবং তার সাথে থাকা বস্তা তল্লাশী করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৫০০ টাকা, ০১টি এন্ড্রয়েড ও ০১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে। এরপর বিভিন্ন  পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত আলামতসহ আটক মঞ্জুর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন  র‌্যাব ১৫ এর ল’ এন্ড মিডিয়া  আবু সালাম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ