• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

তালতলীতে ওমান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ২১৪ পঠিত
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী(বরগুনা)প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে ওমান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (২৪ ডিসেম্বর ) ভোররাত ৪ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে ওমান প্রবাসী সরোয়ার হোসেন সাব্বিরের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

প্রবাসী সরোয়ারের স্ত্রী লাকি আক্তার বলেন, প্রতি দিনের ন্যায় রাতে ঘুমিয়ে যাই। পরে সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের টিন কাটা এবং জিনিসপত্র এলোমেলো। তখন বুঝতে পারি চুরি হয়েছে। পরে ঘরে খোঁজ করে দেখতে পাই নগদ ২২ হাজার টাকা ও স্বর্ণের তৈরি কানের ঝুমকা, হাতের চুড়ি, গলার চেইন চুরি হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, এই বিষয়ে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন । তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ