• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় ১৩৬ ভূমিহীন পরিবারের পুনর্বাসনের দাবিতে ইউএনওর কাছে আবেদন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩৬ ভূমিহীন পরিবার পুনর্বাসনের দাবিতে ইউএনওর কাছে আবেদন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে বেড়িবাঁধের উপর পায়রা বন্দরের রাস্তা নির্মাণে উচ্ছেদ হতে যাওয়া কলোনীর পরিবার এ আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে এ আবেদনটি গ্রহন করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া পরিবেশ ও জন সুরক্ষা মে র সদস্য পরিবেশ কর্মী ও দৈনিক জনকন্ঠের কলাপাড়া প্রতিনিধি মেজবাহউদ্দিন মাননু, মে র সদস্য কবির তালুকদার,দুলালী বেগম,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো.নাহিদুল হক এবং যুব সংগঠন আমরা কলাপাড়াবাসী এর সভাপতি মো. নজরুল ইসলাম। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধি ইব্রাহিম শিকারী, বাউল ফিরোজা বেগম, মো.ফোরকান হাওলাদার, মো. নুর হোসেন, আনোয়ার মিরা, মো.টিপু, মো. মনির হাওলাদার, হাসি বেগমপ্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাস্তুভিটাহীন হওয়ার কারণে সরকার তাদেরকে বসবাসের জন্য ইটবাড়িয়া গ্রামে আন্ধারমানিক নদীর পাড়ে বেড়িবাঁধের ঢালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে কলোনী করে দিয়েছিল। স¤প্রতি পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে পায়রা বন্দর প্রশাসনিক ভবন হয়ে ঢাকা-কুয়াকাটা আ লিক সড়কের সাথে যুক্ত হওয়ার বিকল্প সড়ক হিসাবে পায়রা বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা নির্মাণ করতে কলোনীসহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী ১৩৬টি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। ফলে ভূমিহীন মুক্ত কলাপাড়ায় নতুন করে ১৩৬টি পরিবার নতুন করে ভূমিহীন হতে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের আবেদন গ্রহণ করেন তাদের বর্তমান পরিস্থিতি মনোযোগ দিয়ে শোনেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে পুনর্বাসনের জন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ