• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জনগণ এখন ভয় পায়, চোখের ইশারায় কথা বলছে: রিজভী/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ২৭৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ এখন কথা বলতে ভয় পায়। তারা কথা বলতে পারেন না। ফিসফিস করে চোখের ইশারায় কথা বলেন। আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান। চোখের ভাষায় বোঝা যায় আমাদের কর্মসূচিতে তাদের সম্মতি আছে। বোঝা যায়, তারা আতঙ্কে আছেন। মঙ্গলবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নেতাকর্মী ও সমমনা দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনাদের কাছে অনুরোধ, লিফলেট নিয়ে ঘরে ঘরে যাবেন। এই কর্মসূচির প্রতি জনগণের সমর্থন রয়েছে। সরকারের অনাচারের বিরুদ্ধে আপনারা যে লিফলেট বিতরণ করছেন, সেখানে জনগণের ভাষা লিপিবদ্ধ হয়েছে। কারাগারের ভেতরেও বিএনপির সিনিয়র নেতাকর্মীরা নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছেন অভিযোগ করে রিজভী আরও বলেন, সাবেক এমপি যারা কারাগারে তারা ডিভিশন পান, কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ডিভিশন বাতিল করে সাধারণ কয়েদিদের জায়গায় রাখা হয়েছে। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন অতীতের স্বৈরাশাসকের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, সরকারের সীমাহীন নিপীড়নের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যাচ্ছে না। তিনি বলেন, এরশাদ প্রতারণা-অত্যাচার করে ৯ বছর শাসন করে। বর্তমান স্বৈরশাসক মহাপ্রতারণা-অত্যাচারের সঙ্গে সরকারি প্রশাসনিক নির্যাতনের খড়গ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদলের ওপর নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ