• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৩৮ পঠিত
আপডেট: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় হয়।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকাল ৪ টায় প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ এমরান সুজন, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, যুগ্ন-সম্পাদক এ আর আজাদ সোহেল, যুগ্ম-সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি সহিদ উদ্দিন এস্কেন্দার কচি, সাবেক সভাপতি কামাল উদ্দীন আহমেদ, সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সভাপতি রফিক উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাইদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আকতার প্রাণধন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কিরন ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ারসহ ইতোমধ্যে আরো যারা প্রয়াত হয়েছে গাজিউল হক গাজী, মাস্টার আহসান উল্লাহ ভুঁইয়া, আজিজুল হক আজিজ, মোজাম্মেল হক মিরন, লুৎফুল হায়দার, রফিকুল আনোয়ার, এস এম ফারুক এর আত্মার মাগফেরাত কামনায় ফাতেহ পাঠ ও মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন, নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মুফতি দিলওয়ার হোসাইন।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১ম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে প্রত্যেক বছরের প্রথম শুক্রবার প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়ার আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ