• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে আহত করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২০৯ পঠিত
আপডেট: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী ও শাশুড়িকে বেদম পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি ৬নং ওয়ার্ড কাজি বাড়িতে গত ৭ জানুয়ারি বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে।
গৃহবধু অভিযোগ করে জানান, গত ৪ বছর আগে আসুলি গ্রামে বিশ্বাস বাড়ির জসিমের মেয়ে ফাতেমার পারিবারিক সূত্রে ২ লক্ষ টাকা কাবিন মূলে বিবাহ হয় একই গ্রামের কাজি বাড়ির ভুট্টুর ছেলে রাসেলের সাথে। বিয়ের সময় সকল আসবাবপত্র স্বর্ণালংকার নিয়ে তুলে দেওয়া হলেও কিছুদিন পর ব্যবসার কথা বেলে বিভিন্ন কৌশলে যৌতুকের দাবি করেন রাসেল ও তার পরিবারের লোকজন। পরে তাকে ব্যবসা করার জন্য ধারদেনা করে ফাতেমার বাবা মোটা অংকের টাকা দেন সে টাকা তাস জুয়া খেলে নষ্ট করে আবার যৌতুকের চাপ প্রয়োগ করতে থাকেন। এ নিয়ে শুরু হয় ফাতেমার উপর অমানুষিক নির্যাতন। এর মধ্যে তাদের ঘরে একটি সন্তান জন্ম হয় তার বয়স ৬ মাস।
ঘটনার দিন রবিবার গৃহবধু ফাতেমার মা নাতিকে দেখতে আসলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে রাসেল। এক পর্যায়ে কহিনুর ও ভুট্টো মিলে গৃহবধূ ও তার মা মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। এ ঘটনায় ভুক্তভুগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ