• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

কক্সবাজারে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২৯ পঠিত
আপডেট: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আলী আহমদ (৭০)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার আইকনিক স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি রেল পুলিশের দায়িত্বে।রেল পুলিশকে নিহতের তথ্যটি জানানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ