• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

মোবাইল ব্যবহারে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০৮ পঠিত
আপডেট: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ব্যবহারে নিষেধ করায় এই কিশোরীর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাহারখিল গ্রামে।

নিহত নিপা আক্তার (১৫) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামপুর গ্রামের মোঃ রিপন ও পারভীন আক্তার দম্পতির সন্তান।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিপা আক্তারকে তার মা পারভীন আক্তার কিছুদিন আগে একটি নতুন মোবাইল ফোন কিনে দেয়। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করায় নিহত নিপা আক্তারের নানী তাকে নিষেধ করে। নিপা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পরেনি। যেকারণে রাগে-অভিমানে তার নানা বাড়ির এক প্রতিবেশী নানীর একতলা বিল্ডিং এর সামনের কক্ষের ফ্যানে সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

বিকেলে নিহতের নানী রৌশআরা (৫০) তাকে খুঁজতে গিয়ে প্রতিবেশী ফতেমা বেগম এর বসতঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন এসে নিহতকে ঘরের দরজা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। স্থানীয়র খবর দিলে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।’ নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ