• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কক্সবাজারে আগুনে পুড়ে ছাই হল ফার্নিচার মার্কেট/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২০ পঠিত
আপডেট: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি ফার্নিচার মার্কেট। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু জানান, সকাল সাড়ে সাতটার দিকে বাজারের পূর্বপাশে রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে।টিন ও বাঁশের বেড়ায় তৈরি মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই মার্কেটে পাঁচটি ফার্নিচারের দোকান, একটি সেলুন আগুনে পুড়ে যায়। এতে প্রায় ফার্নিচারসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রফিক মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের মার্কেটটি আগুন থেকে রক্ষা পায়। এসময় উভয়পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।পরে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার হাসান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।এতে চারটি ফার্নিচার দোকান ও অন্যটি সেলুন।কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ