• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকদ্রব্য বিক্রি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আকিব রায়হান ও উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র সাহা বাদী হয়ে মামলা দুটি করেন।
 মামলার দুই আসামি হলেন—টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন পশ্চিম সিকদারপাড়া এলাকার রশিদ আহমদ (৬৬) ও তাঁর স্ত্রী মাহমুদা বেগম (৪৫)।
দুদক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে আত্মসমর্পণ করেন স্থানীয় ১০২ জন ইয়াবা ব্যবসায়ী। তাঁদের মধ্যে রশিদ আহমদও ছিলেন। এরপরই তাঁর পারিবারিক সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
রশিদের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে রশিদ আহমদ নিজের ৫১ লাখ ৩ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ দেখিয়েছেন। তবে দুদক যাচাই করে তাঁর ৭৯ লাখ ২৪ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ পেয়েছে। সেই হিসাবে তিনি ২৮ লাখ ২১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।
অপর মামলার এজাহারে বলা হয়েছে, রশিদের স্ত্রী মাহমুদা বেগমের জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ দেখানো হয়েছে। তবে তাঁর সম্পদ পাওয়া গেছে ৩ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার। তিনি ১ কোটি ৪৬ লাখ ৯ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ছাড়া আসামি রশিদ আহমদ সম্পদ অর্জনের সপক্ষে বৈধ উৎসসংক্রান্ত কোনো প্রমাণাদি দাখিল করতে পারেননি। আসামি রশিদ আহমদ একজন আত্মস্বীকৃত মাদক কারবারি হিসেবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং দীর্ঘদিন জেলা কারাগারে আটক ছিলেন।
মামলা দুটি তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ