• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাটখিলে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০৯ পঠিত
আপডেট: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলের গত কয়েকদিন যাবত বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায়, এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় চাটখিল থানার পুলিশ গত কয়েক দিনে কয়েকজন চোরকে আটক করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এসব চোরদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে মরিয়া প্রচেষ্টা চালিয়ে আসছেন।

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চোরাই চক্রের সদস্যরা মানুষের পানির কল, রিক্সার ভ্যাটারি, সেচকৃত মেশিন, কৃষকের গরু চুরি করে আসছিলো।
অবশেষে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল এই চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত হলো মোহাম্মদপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে জাবেদ (২০), একই গ্রামের নুরুল হকের ছেলে মাহমুদুজ্জামান রিপন ওরফে মানিক (২২),একই গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে মোজাম্মেল হোসেন রাফি (২৩)।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান বাহালুল বলেন, গতকাল এলাকায় সেচ মেসিং চুরি হয়। এরপর আমরা গোপনে এ ঘটনার সাথে জড়িতদের বিষয় খোঁজখবর নিতে থাকি।
পরবর্তীতে আটকৃত ব্যক্তিদের সন্দেহ হলে তাদের ঘর তল্লাশি করা হলে উক্ত মেশিন পাওয়া যায়। সাথে সাথে স্থানীয় চৌকিদারেরা তাদের আটক করে। পরবর্তীতে আমরা থানা পুলিশকে খবর দিয়ে তাদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করি।

এ ব্যাপারে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ